সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফি এলাকা থেকে নিখোঁজের একদিন পর সাজন দাশ নামে এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে পুরানমুন্সফি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাজন দাশ শহরের কামারপট্রি এলাকার রবিন্দ্র দাশের ছেলে। তাদের গ্রামের বাড়ি জেলার লাখাই উপজেলার ভবানিপুর গ্রামে। সাজন শহরের জুনিয়র হাইস্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল।
সাজন দাশের বাবা রবিন্দ্র দাশ বলেন, বুধবার সকালে সাজন বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করি। তবে সাঁতার জানতো না সাজন।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সজিব আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি