হবিগঞ্জে নিখোঁজ টমটম চালকের লাশ মিললো কবরস্থানে

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

হবিগঞ্জে নিখোঁজ টমটম চালকের লাশ মিললো কবরস্থানে

Manual7 Ad Code

ছবি : প্রতীকী


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জে নিখোঁজের দুদিন পর আয়াত আলী (২৫) নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পুরাসুন্দা গ্রামের জুয়াদুল্লাহ টিলা এলাকার সুরত আলীর ছেলে।

রোববার (২৬ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড়বাড়ি কবরস্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের পরিবার জানায়, স্থানীয় এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতো তার ভাই আয়াত আলী। গত বৃহস্পতিবার রাতে টমটম নিয়ে সুতাং বাজারে যাওয়ার পথে তার সাথে শেষ কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার রাতে নিহতের বড় বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code