হবিগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

Manual1 Ad Code

প্রতীকী ছবি


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের ডুবে আপন চাচাত দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলো- ওই গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)। সম্পর্কে তারা আপন চাচাত বোন।

 

স্থানীয়রা জানান, মাহমুদা ও ফাতেমা বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা সবার অগোচরে পুকুরে পড়ে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুসমিতা সাহা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code