সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মে ১, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের একটি পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ মে) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা ঐ পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি