সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি পালন উপলক্ষে জেলার সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে প্রথমেই জেলা প্রশাসনের নিমতলায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রথমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় জাতির পিতাসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর এক শোক র্যালি শহর প্রদক্ষিণ করে। এছাড়া দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
(সুরমামেইল/এমএকে/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি