হবিগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

হবিগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

 

শনিবার বিকেল ৫টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহ নেওয়াজ, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, খেলাধুলায় হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য রয়েছে। তাই এমন একটি আয়োজন এখান থেকে উদ্বোধন করা হয়েছে।

 

Manual4 Ad Code

তিনি বলেন, খেলাধুলাকে আরো বেগবান করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে এখন জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরী হচ্ছে। এর ধারাবাহিকতা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ও আলেয়া জাহির কলেজের খেলোয়াড়েরা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code