হবিগঞ্জে বিএনপির ৮৭ নেতাকর্মীর নামে মামলা, অজ্ঞাত দেড় শতাধিক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

হবিগঞ্জে বিএনপির ৮৭ নেতাকর্মীর নামে মামলা, অজ্ঞাত দেড় শতাধিক

Manual6 Ad Code

ফাইল ছবি


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনার এক সপ্তাহ পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শনিবার (২৬ আগস্ট) বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী মামলাটি করেন।

Manual4 Ad Code

 

হবিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বদিউজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮৭ জনের নামে এবং অজ্ঞাত পরিচয়ের আরও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মারামারি অভিযোগ ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

Manual1 Ad Code

 

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ২০ আগস্ট শহরে অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করেন। তাদের হামলায় দলের শতাধিক নেতাকর্মী আহত হন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিবকে।

 

মামলায় আসামিদের মধ্যে আছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাবেক সভাপতি এমদাদুল হক ইমরান ও মহিবুল ইসলাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু ও অ্যাডভোকেট গুলজার আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code