হবিগঞ্জে বোরো ধান কাটা উৎসব শুরু

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

হবিগঞ্জে বোরো ধান কাটা উৎসব শুরু

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাঠজুড়ে বইছে সবুজের সমারোহ। বাতাসে দুলছে সবুজ পাতায় মোড়ানো কৃষকের স্বপ্নের সোনার ফসল। চৈত্রের দীপ্তরোধে জমির বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। তবে এবার সেই সোনালী ধান গোলায় তোলার পালা। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে শুরু হয়েছে ধান কাটা উৎসব।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

ধানকাটা উদ্বোধন পূর্বে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জ’র উপ-পরিচালক মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক প্রমুখ।

Manual2 Ad Code

 

প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত জাতের ধান চাষের এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং আপনাদের (কৃষক) অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে। তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক হতে কৃষি ঋণ গ্রহণে উৎসাহিত করেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code