সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার সদর উপজেলার নিজামপুর ইউপির সৈয়দপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শুকুর মিয়া খুন হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শুকুর মিয়ার সঙ্গে বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে শুকুর মিয়া কৃষি কাজের জন্য বাড়ির পার্শ্ববর্তী হাওরে রওয়ানা হন। পথিমধ্যে শাহাজাহান মিয়াসহ আরো কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌছে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে পুলিশের অভিযান চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি