সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
পুলিশের হাতে আটক হবিগঞ্জ মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদক।
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লাভলী সুলতানাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাইপাস সড়কের বাস স্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মহিলা দলের সভাপতি-সম্পাদক ছাড়া অন্যজন হলেন জেলা মহিলা দলের সদস্য সুমা আক্তার।
এ বিষয়ে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমু চৌধুরী অভিযোগ করে বলেন, ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে দলের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন- বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি