সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩
নিহত রুহান মিয়া। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রুহান মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় শহরতলীর কালারডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহান মিয়া হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের শামীম মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে কালারডুবা যাচ্ছিলেন রুহান। পথে শহরতলীর কালারডুবা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি