হবিগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

হবিগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচং উপজেলায় ট্রাক, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual6 Ad Code

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার শুঁটকি ব্রিজ এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৫০) ও একই গ্রামের আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুর জাহান বেগম (৩০)।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে শুঁটকি ব্রিজ এলাকায় ট্রাক, পিকআপ ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code