সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ জাহাঙ্গীর খান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৩টি স্মার্টফোন জব্দ করা হয়।
আটককৃত জাহাঙ্গীর খান মাধবপুর পৌর এলাকার ঘুমুটিয়া গ্রামের লাল মিয়া খানের পুত্র।
শুক্রবার (০৭ অক্টোবর) সকালে হবিগঞ্জ ডিবি পুলিশের (গোয়েন্দা শাখা) এসআই অভিজিৎ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাহাঙ্গীর খান নামে ওই যুবক দীর্ঘদিন যাবত চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিলেন এমন তথ্য ছিল ডিবি পুলিশের কাছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মাধবপুর বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় জাহাঙ্গীরের কাছ থেকে ২৩টি চোরাই স্মার্টফোনসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬৭ হাজার টাকা।
তিনি বলেন, আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি