হবিগঞ্জে ৩ গ্রামবাসীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

হবিগঞ্জে ৩ গ্রামবাসীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল গ্রামে দুটি ইজিবাইকের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

Manual5 Ad Code

 

রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সদর আধুনিক হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের ওপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দুটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়।

 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। রাত পৌনে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code