সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫৬৪ ভোট (আনারস প্রতীক) পেয়ে আলেয়া আক্তার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।
আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের স্ত্রী।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৭৮টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার (জনপ্রতিনিধি) ১ হাজার ১০২ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডা. মুশফিক হোসেন চৌধুরী। ফলে পদটি শূন্য হয়।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি