সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট। এছাড়াও অপর প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ হবিগঞ্জের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ ভোট।
সোমবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ডা. মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান।
Design and developed by ওয়েব হোম বিডি