হবিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুজনের

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

হবিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুজনের

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুর উপজেলায় লরি, ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার বেজুরা সেতু এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

মৃতরা হলেন- উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) ও পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মহাসড়কের বেজুরা সেতুর ওপর একটি লরি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজি অটোরিকশার যাত্রী আবুল খায়ের মারা যান।

 

Manual6 Ad Code

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

 

Manual3 Ad Code

মাধবপুর থানার এসআই ফারুক মিয়া জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

শায়েস্তাাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code