হবিগঞ্জ-২: বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

হবিগঞ্জ-২: বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে তিন বারের এমপি বর্তমান সাংসদ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল পাখিকে বিপুল ভোটে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের নৌকা বেসরকারীভাবে জয়লাভ করেছে।

 

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সূত্র জানায়, বানিয়াচং উপজেলায় ১০৬ ভোটকেন্দ্রে নৌকা প্রতীক ভোট পায় ৭১ হাজার ৪৪৯। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল প্রতীক পেয়েছে ৩৮ হাজার ১৮৮ ভোট।

 

Manual7 Ad Code

অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলায় ৪৪টি কেন্দ্রে নৌকা পেয়েছে ২৮ হাজার ৪৯৪ ভোট আর ঈগল পেয়েছে ১১ হাজার ৪১৮ ভোট। ২ উপজেলায় নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ৯৯ হাজার ৯৪৩ ভোট আর ঈগলের ৪৯ হাজার ৬০৬ ভোট। হবিগঞ্জ-২ আসনে নৌকা ৫০ হাজার ৩৩৭ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, বিএনএম মনোনীত প্রার্থী এস এ এম সোহাগ নোঙ্গর প্রতীকে ২৭২, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনমোহন দেবনাথ গামছা প্রতীকে ৫৪ ভোট, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী খাইরুল আলম সোনালী আঁশ প্রতীকে ৩০৯ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ চেয়ার প্রতীকে ১৪১ ভোট, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিয়াউর রশিদ ডাব প্রতীকে ১৭০ ভোট, জাতীয় পার্টি মনোনীত শংকর পাল লাঙ্গল প্রতীকে ২৫৩ ভোট ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী শেখ হিফজুর রহমান মিনার প্রতীকে ৪২১ ভোট।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code