হলি আর্টিসান হামলা মামলার রায় আজ

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

হলি আর্টিসান হামলা মামলার রায় আজ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায় আজ বুধবার (২৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এদিকে রায় ঘোষণাকে সামনে রেখে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত থেকে ঢাকার আদালত পাড়াসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

বুধবার সকাল ৮ টা থেকে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual2 Ad Code

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দারাও এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

Manual2 Ad Code

 

মঙ্গলবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় আদালত পাড়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বুধবার আদালতের বিশেষ নিরাপত্তা নিয়ে লালবাগ ডিভিশন ও আদালতের ডিসি প্রসিকিউশনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

 

Manual7 Ad Code

ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি মঈনুল ইসলাম বলেন, হাজতখানা থেকে এজলাসে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

২০১৬ সালে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে বিদেশি অতিথিদের জিম্মি করে তারা ২২ জনকে হত্যা করে। দুই পুলিশ কর্মকর্তাকেও হত্যা করে তারা। এই হমলার দায় স্বীকার করে নিয়েছিলো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস। এই হামলার ঘটনায় আড়াই বছর ধরে তদন্তের পর গত বছরের ২৩ জুলাই আদালতে চার্জশিট দেয় সিটিটিসি। প্রধান আসামিদের মধ্যে পুলিশের অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেয়া হয়। ওই বছরের ২৬ নভেম্বর বিচার শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

Manual8 Ad Code

 

এদিকে মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির। তারা সাক্ষ্য ও আলামত বিশ্লেষণে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code