সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার হাওরের ফসল রক্ষার জন্য টাকাও দিয়েছেন, মাস্তানও পাঠিয়েছেন জানিয়ে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, প্রথম মাস্তান আমি, এরপর সচিব, আর প্রতিমন্ত্রীতো আছেনই। আমরা সকলে মিলেই চেষ্টা করেছি হাওরের বাঁধগুলো নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা করার জন্য।
বুধবার (০৪ এপ্রিল) দুপুর দেড়টায় হাওরের কৃষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে হাওর রক্ষা বাঁধ নিয়ে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী ২০ এপ্রিলের মধ্যে কৃষকরা ধান কেটে ঘরে নিতে পারবে ধারনা করে তিনি বলেন, ‘হাওরবাসীর পক্ষে যতোটুকু করা সম্ভব, ততটুকু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর কঠোর মনিটরিং ও নির্দেশে এবার হাওর রক্ষা বাঁধের জন্য কাজ করা হয়েছে।
তিনি হাওরাঞ্চলের কৃষকদের বিআর-২৮সহ কম মেয়াদের ধান আবাদ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বেশি ফলন পাবার আশায় বেশি দিনে পাকে এমন জুয়া খেলা থেকে রক্ষা পেতে হবে।’
সুনামগঞ্জ সার্কিট হাউসের মিলনায়তনে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা এমপি, অতিরিক্ত সচিব ইউসুফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীরপ্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি