সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশকে শাসনের নামে শোষণ করেছে। লুটপাটের রাজনীতি করে ওরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধ্বংসস্তুপ থেকে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে।
বুধবার (১৮ আগস্ট) বিকালে একটি কমিউনিটি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তিনি বলেন, দেশ এখন উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। শহর থেকে শুরু করে গ্রামের পাড়া-মহল্লা পর্যন্ত সরকারের উন্নয়ন পৌছে গিয়েছে। মানুষ এখন নৌকাকেই চায়, চায় জননেত্রী শেখ হাসিনাকে। তাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে যুবলীগকে দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিক বেঈমানী করতে পারে না। স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে সকল স্তরের নেতাকর্মীদের এক যোগে কাজ করতে হবে।
আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা। তাঁর মৃত্যু নেই; তিনি অমর। তিনি সূর্যের মতোই দীপ্তমান। যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু ততোদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন; সে স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা দেশরত্ন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী মিছলু ও দিদারুল আলম নিমুর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ ও মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ ও ড. মোঃ রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামসুল আলম অনিক, উপ-সংষ্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মোঃ জাফর ইকবাল, সহ সম্পাদক আরিফুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগ উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এডভোকেট গোলাম কিবরিয়া, নুর হোসেন সৈকত, মোবাশ্বের হোসেন স্বরাজ, নুরুল ইসলাম নুর মিয়া, দেওয়ান শাহেদ গাজী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট চৌধুরী হাসান, মোঃ আব্দুল্লাহ রাজন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট ওলিউল্লাহ সারোয়ার সৌরভ শাকিল আহদ তানভীর, মোজাম্মেল মিশু, জহিরুল ইসলাম শিশির, আব্দুল হাকিম তানভীর, ওলিউল্লাহ সৌরভ, কামরুল ইসলাম সজীব প্রমুখ।
এছাড়ও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজু আহমদ রাজা, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বহাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বির, যুবলীগ নেতা রুনু মিয়া, মিজানুর রহমান বাবেল, পারভেজ আহমদ, রায়হান আহমদ, সাজু লস্কর, মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক লিমন আহমদ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি