হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

Manual7 Ad Code

দীর্ঘ এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual1 Ad Code

শুক্রবার (০৫ এপ্রিল) সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল সোয়া ৩টায় (বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন তিনি।

Manual5 Ad Code

কিছুক্ষণ আগে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, হেঁটেহেঁটে সবার উদ্দেশে হাত নাড়িয়ে হাসপাতাল ছাড়ছেন তিনি। কারও সাহায্য ছাড়াই হেঁটে গিয়ে গাড়িতে চড়েন ওবায়দুল কাদের।

এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফিরছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

তিনি বলেন, “তিনি (কাদের) বর্তমানে সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কাছেই একটি ভাড়া বাসায় উঠেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত সেখান থেকেই তার ফলোআপ চিকিৎসা হবে।”

Manual7 Ad Code

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর গত ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code