১০ অক্টোবর নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান কামরানের

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

১০ অক্টোবর নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান কামরানের

Manual8 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বিএনপি-জামায়াত সর্বত্র নাশকতা ও নৈরাজ্যে সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে গেছে, ঠিক তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তাঁরা করছে। এ স্বার্থান্বেষী মহলের সকল প্রকার নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।

Manual1 Ad Code

এ জন্য ১০ অক্টোবর সকালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে সোবহানীঘাট দলের কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান কামরান। পাশাপাশি নগরীর প্রতিটি ওয়ার্ডে নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Manual7 Ad Code

শনিবার (০৬ অক্টোবর) সকালে সোবহানীঘাট দলের কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, কয়েছ গাজী, সহ সাধারণ ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, নুরুল ইসলাম পুতুল, দিবাকর ধর রাম, আব্দুর রহমান জামিল, প্রদীপ পুরকাস্ত, বন ও পরিবেশ সম্পাদক জগদীশ দাস, তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজান, সদস্য সালেহ আহমেদ, সেলিম, আব্দুস ছোবহান, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদার, আসাদুজামান আসাদ, স্বেচ্ছাস্বেবকলীগে যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক আবদুল হাই আল হাদী, গোলাম হাছান চৌধুরী সাজন, ইলিয়াছি দিনার, শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code