১০ বছর পরে ফের সিলভারস্ক্রিন কাঁপাবে এই জুটি

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

১০ বছর পরে ফের সিলভারস্ক্রিন কাঁপাবে এই জুটি

Manual8 Ad Code

53বিনোদন ডেস্ক :: সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ মুক্তি পাওয়ার পরে কেটে গেছে প্রায় ১০টা বছর। দর্শকদের একের পরে এক হিট ছবি উপহার দিয়েছেন রণবীর কপূর। বাদ যাননি সোনম কপূরও। বিজ্ঞাপন থেকে ছবি, তিনিও বাজারে টিকে রয়েছেন বেশ ভালভাবেই। তবে ‘সাওয়ারিয়া’র পরে সোনম এবং রণবীরকে আর একসঙ্গে দেখা যায়নি। প্রায় ১০ বছর পর আবার রুপোলি পর্দায় ফিরতে চলেছে এই কপূর জুটি।

Manual2 Ad Code

এবার সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁদের আবার একসঙ্গে দেখা যাবে।ছবিটির পরিচালনা করছেন রাজকুমার হিরানি। জানা গিয়েছে, ওই ছবিতে সোনমের একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে। ১৯৮০-’৯০ দশকের এক অভিনেত্রীর ভূমিকায় তাঁকে দেখা যাবে।

২০১৭-তে শুরু হতে চলেছে সিনেমাটির শ্যুটিং। তার আগে ওই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন বলিউডের চকোলেট বয় রণবীর। ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকেও। সূত্র : এবেলা

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code