১২৫ বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠালো ইতালি

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০

১২৫ বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠালো ইতালি

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ইতালিতে যাওয়া ১২৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ইতালি যাওয়ার পর তাদের বিমান থেকে নামতেই দেয়া হয়নি। ওই বিমানেই ফেরত পাঠানো হয়েছে। ইতালির জাতীয় দৈনিক ইল মেসসাজ্জেরোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, বুধবার (০৮ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফিউমিসিনো বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করে। ওই বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের সেদিনই একটি ফ্লাইটে কাতার ফেরত পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

এর আগে, মঙ্গলবার বাংলাদেশ ফেরত যাত্রীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু রেখেছে ইতালি। দোহা থেকে যাওয়া ওই ফ্লাইটটি ইতালিতে গিয়েছিল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code