১২ বছর কম বয়সী ছেলেকে বিয়ে করলেন বাঁধন!

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭

১২ বছর কম বয়সী ছেলেকে বিয়ে করলেন বাঁধন!

Manual1 Ad Code

গত কয়েকমাস বেশ ঝামেলার মধ্য দিয়ে পার করতে হলো অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। সাবেক স্বামীর কাছ থেকে একমাত্র মেয়েকে নিজের অধিকারে রাখার জন্য বেশ সংগ্রামই করতে হচ্ছে তাকে। তবুও থেমে নেই তার কাজ।

Manual4 Ad Code

কারণ অভিনয়টাই এখন প্রফেশন তার। তাই পারিবারিক ঝামেলা সত্ত্বেও এখন খণ্ড এবং ধারাবাহিক দুই মাধ্যমেই সরব রয়েছেন এ অভিনেত্রী। নিয়মিত বিজ্ঞাপন ও উপস্থাপনায় দেখা যায় তাকে।

Manual7 Ad Code

এবার দেখা গেল ভিন্ন এক চরিত্রে। নিজের বয়সের চেয়ে ১২ বছর কম বয়সী ছেলেকে বিয়ে করলেন বাঁধন। পাত্র হচ্ছে আরেক উঠতি অভিনেতা জোভান। তবে এটি বাস্তবে নয়, নাটকে। নাটকের নাম ‘দি পাবলিক’।

নাটকটি পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। নাটকের গল্পে দেখা যাবে, বাঁধন জোভানকে বিয়ে করে বাবার বাড়িতেই থাকেন। অন্যদিকে ঘরজামাই হয়ে জোভানের কাটছে সময়। জোভানকে বিয়ে করার কারণ হলো বাঁধনের সবকিছু যেন সে সুবোধ বালকের মতো মেনে চলে। তার কথার বাইরে যেন না যায়।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ধারাবাহিক নাটক এটি। নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি এটা আগে কখনো করা হয়নি। অসম বয়সী দু’জন মানুষের সংসার দেখানো হয়েছে এতে। দর্শকরা নাটকটি দেখে অনেক আনন্দ পাবেন।’ ইতোমধ্যে ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক জুয়েল মাহমুদ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code