‘১৯৭১ সালের পর কোনো বাংলাদেশি ভারতে মাইগ্রেট করেনি’

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

‘১৯৭১ সালের পর কোনো বাংলাদেশি ভারতে মাইগ্রেট করেনি’

Manual4 Ad Code

আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এক মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সাধারণভাবে জানি ১৯৭১ সালের পরে কোনো বাংলাদেশি ভারতে মাইগ্রেট করেনি। কাজেই আমাদের এখনই নিজেদের ঘাড়ে নিজেরা দোষ চাপানোর কোনো কারণ নেই।

Manual1 Ad Code

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে আমাদের তারা (ভারত) আশ্বস্ত করেছেন। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত নেই। কারণ বিষয়টির লিগ্যাল প্রসেস কম্প্লিট করে সিদ্ধান্ত আকারে আসতে আরো সময় নেবে। সে পর্যন্ত কী দাঁড়ায় সেটা আমাদের চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, আমারা এখানে আসাম দিয়ে বিবেচনা করব না। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় আমরা যা পেয়েছি সেটা হচ্ছে যে, আগামী চারমাসে নাগরিকত্ব বাতিলকরাদের আপিল করার সুযোগ রয়েছে।

Manual1 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট শোকের মাস। এ মাসে আমরা কিছু কিছু সিদ্ধান্ত আছে সেগুলো আমরা বাস্তবায়ন স্থগিত রাখি। উপজেলা নির্বাচনে বিদ্রোহী এবং বিদ্রোহের মদদদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আগস্ট মাস থাকায় আমরা এটা স্থগিত রেখেছিলাম। সিদ্ধান্ত হয়ে গেছে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর করা শুরু করবো।

Manual2 Ad Code

তিনি বলেন, যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে রয়েছেন তারা ৮ সেপ্টেম্বরের আগে বৈঠক করবো। এই শাস্তিমূলক ব্যবস্থাটা যাতে নিখুঁত উপায়ে এবং এটা সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর করা যায় সেই জন্যই আমরা বিষয়টি খতিয়ে দেখার কাজ করছি। তবে ৮ তারিখ থেকে চিঠি দিতে শুরু করবো। সেটাই আজকে আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code