২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপি-জামায়াতের নীলনকশা : শফিক চৌধুরী

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপি-জামায়াতের নীলনকশা : শফিক চৌধুরী

Manual8 Ad Code

২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিএনপি-জামায়াত জোট তথা খালেদা-নিজামীর নীলনকশা আর জঙ্গিবাদ উত্থানের ভয়ঙ্কর দৃষ্টান্ত। বলেছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Manual1 Ad Code

বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

২১ আগস্টের গ্রেনেড হামলা সাধারণ কোনো ঘটনা নয় উল্লেখ করে সাবেক সাংসদ বলেন, ‘এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই এ হামলা চালানো হয়েছিল।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ ২৩টি প্রাণ ঝরে গেল। বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবেই সন্ত্রাসী কার্যক্রম চালায়। সেদিনের গ্রেনেড হামলা ছিল পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাস।’

Manual6 Ad Code

শফিক চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১৫ বছর থেকে সেই হামলার কথা মনে হলে গা শিউরে উঠে। ওই ঘটনায় তৎকালীন সরকারের মন্ত্রী, আমলা, পুলিশ-গোয়েন্দা, রাজনৈতিক নেতা এবং মুফতি হান্নানের হরকাতুল জিহাদ আল বাংলাদেশকে (হুজি) ঐক্যবদ্ধভাবে এ নারকীয় হত্যাকান্ড চালায়। ২১ আগস্টে মূল টার্গেট ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা।’

Manual4 Ad Code

শফিক চৌধুরী বলেন, ‘গ্রেনেড হামলা ছিল বিএনপি-জামায়াত জোট তথা খালেদা-নিজামীর নীলনকশা আর জঙ্গিবাদ উত্থানের ভয়ঙ্কর দৃষ্টান্ত। বিশ্বজুড়ে তোলপাড় করা গ্রেনেড হামলার সেই ঘটনার ভয়াবহতা আমাদের হতবাক করে দিয়েছিল। বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।’

শোক সভা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ,সাবেক সংসদ সদস্য জেবৃন্নেছা হক,মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন,সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধার সম্পাদক এড.নাসির উদ্দিন খান,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ,মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code