২২ বছরের সংসার ভাঙলো হিমেশ রেশমিয়ার!

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

২২ বছরের সংসার ভাঙলো হিমেশ রেশমিয়ার!

Manual2 Ad Code

7d861dd77445b2eba0b60a1d47b67aeb-5847dd9b96ec3বিনোদন ডেস্ক :: ২২ বছর একসঙ্গে ঘর করার পর দাম্পত্য জীবনের ইতি টানছেন বলিউড অভিনেতা ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া ও তার স্ত্রী কোমল। মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রায় এক পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তারা। একটি ভারতীয় সংবাদমাধ্যমে হিমেশ রেশমিয়া তার বিবাহ বিচ্ছেদের তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে।

Manual8 Ad Code

হিমেশ বলেন, ‘জীবনে কিছু সময় আসে, যখন পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে কোমল এবং আমি সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তে কারও কোনও সমস্যা হবে না। আমাদের পরিবারও এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। এরপরও কোমল আমাদের পরিবারের এবং আমি তার পরিবারের অংশ হয়ে থাকব।’

Manual6 Ad Code

একই প্রসঙ্গে কোমল বলেন, ‘হিমেশ ও আমি পরস্পরকে শ্রদ্ধা করি এবং আমরা সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা সব সময়ই থাকবে। আমি সব সময়ই তার পরিবারের অংশ হয়ে থাকব। আমার পরিবারে তার অবস্থানও একই থাকবে।’

হিমেশ-কোমল দম্পতির শিবম নামের এক ছেলে রয়েছে। তারা দুজনই ছেলেকে লালনপালন করবেন বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস যাবত হিমেশ ও তার স্ত্রী পৃথকভাবে বসবাস করছেন।

Manual3 Ad Code

২০০৬ সাল থেকেই টেলিভিশন অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার বিবাহ বিচ্ছেদের পেছনে এটিই মূল কারণ কিনা, তা নিশ্চিত করা যায়নি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code