২৪ সেপ্টেম্বর সিলেটে আসছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

২৪ সেপ্টেম্বর সিলেটে আসছেন মির্জা ফখরুল

Manual7 Ad Code

সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর সমাবেশে যোগদিতে তিনিসহ জাতীয় নেতৃবৃন্দ সিলেটে আসবেন।

Manual1 Ad Code

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফলের আহ্বান জানান জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী আগামি ২৪ সেপ্টেম্বরের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েশি রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রেখেছে। তারেক রহমানের বিরুদ্ধেও ফরমায়েশি সাজা ও একাধিক ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজা বাতিল ও ষড়যন্ত্রমুলক মামলা সমূহ প্রত্যাহার এবং অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবিতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর আলোকে আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। যে কোনে মূল্যে উক্ত সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদেরকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code