২ আওয়ামী কর্মীকে খুন করেছে বিএনপি, প্রমাণ আছে : কাদের

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

২ আওয়ামী কর্মীকে খুন করেছে বিএনপি, প্রমাণ আছে : কাদের

Manual7 Ad Code

গতকাল দুটি খুন হয়েছে। বিএনপি কর্মীরা আওয়ামী লীগের দুই কর্মীকে হত্যা করেছে। এটির প্রমাণ আছে-এটি কোনো সাজানো-বানানো কথা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

বুধবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে। পল্টনে সহিংসতা দিয়ে নির্বাচন শুরু করেছে তারা। পল্টনের যে তাণ্ডব, সেই তাণ্ডব এখন তারা চালাচ্ছে। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী দল।

তিনি বলেন, এখন ফখরুল সাহেব সহিংসতার কথা বলছেন, নাশকতার কথা বলছেন; সরকারি দলের নিপীড়নের কথা বলছেন-এই নিপীড়ন কারা করছে?

নির্বাচনের প্রচারে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন আর ভাষণ দিয়ে লাভ নেই-অ্যাকশনে যেতে হবে। অনেক কাজ, অনেক ক্যাম্পেইন করতে হবে।

Manual4 Ad Code

নির্বাচনী প্রচারে বিএনপির গণজোয়ার নয়, গণভাটা শুরু হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ কিন্তু জমাতে পারছেন না। বিএনপির ভাঙাহাট কোথাও জমছে না। অথচ তারা বলছেন-গণজোয়ার। আমি বলছি-এটিকে গণভাটা। বিএনপির এখন গণভাটা চলছে।

Manual4 Ad Code

ওবায়দুল কাদের বলেন, মিডিয়ার একটি অংশ আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। মনে হচ্ছে-তারাই ঐক্যফ্রন্ট। এগুলো করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এতে নিজের (গণমাধ্যম) বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code