২ মিলিয়ন দর্শকের মাইলফলকে ‘মেঘবালিকা’

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

২ মিলিয়ন দর্শকের মাইলফলকে ‘মেঘবালিকা’

Manual3 Ad Code

058711বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো একই টেলিফিল্মে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও কলকাতার পাখিখ্যাত মধুমিতা চক্রবর্তী। পারভেজ আমিন পরিচালিত টেলিফিল্মটি ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহার দিন টিভিতে সম্প্রচারিত হয়।

Manual4 Ad Code

ইউটিউবে চ্যানেলে টেলিফিল্মটি আপলোড করার পর এখন পর্যন্ত দুই মিলিয়ন বা ২০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “ইউটিউবে ২০ লাখ দর্শক ‘মেঘবালিকা’ টেলিফিল্মটি দেখেছেন। এটা বাংলাদেশের নাটকের জন্য ইতিবাচক ব্যাপার।”

Manual2 Ad Code

অন্যদিকে, টেলিফিল্মটি দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান মধুমিতা।

পরিচালক পারভেজ আমিন বলেন, ‘২০ লাখ দর্শক টেলিফিল্মটি দেখেছেন, এটাই অনেক বড় প্রাপ্তি। আবারও প্রমাণ হলো, বাংলাদেশের দর্শক নাটক অনেক পছন্দ করেন। এ ছাড়া নাটকের অভিনয়শিল্পী মোশাররফ করিম ও মধুমিতা তাঁরা দুজনই বাংলাদেশ ও ভারতে অনেক জনপ্রিয়।’

Manual8 Ad Code

‘মেঘবালিকা’ টেলিফিল্মের শুটিং বাংলাদেশে হয়নি। ভারতের মানালির বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। রোমান্টিক এই টেলিফিল্মের গল্পে দেখা যায়, মধুমিতা বাসা থেকে পালিয়ে একটি রিসোর্টে ওঠেন। প্রেমিক প্রতারণা করার কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মোশাররফ করিমের সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবন বদলে যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code