৩ কর্মসূচির সিদ্ধান্ত, আগামী সপ্তাহের মধ্যে বালাগঞ্জে আসছে ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

৩ কর্মসূচির সিদ্ধান্ত, আগামী সপ্তাহের মধ্যে বালাগঞ্জে আসছে ঐক্যফ্রন্ট

Manual2 Ad Code

জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (০৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Manual5 Ad Code

বিকেল পৌনে পাঁচটায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় ঘণ্টাব্যাপী।

বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা এবং নির্বাচনের সময় যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শনে যাবো আমরা।

Manual1 Ad Code

এরই অংশ হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সিলেটের বালাগঞ্জে যাবো।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code