৩ খান পুনমকে শরীর দেখাতে বাধ্য করেছে

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

৩ খান পুনমকে শরীর দেখাতে বাধ্য করেছে

Manual6 Ad Code

untitled-4বিনোদন ডেস্ক :: পুনম পান্ডে মানেই বিতর্ক। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় এই মডেল ঘোষণা করেছিলেন, ভারত যদি কাপ জেতে তাহলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জেতার পরেও অবশ্য কথা রাখেননি পুনম।

Manual3 Ad Code

জানা যায়, বিসিসিআই-এর অনুমতির অভাবেই নাকি তিনি নগ্ন হতে পারেননি। তা না পারুন, নিজের অর্ধ নগ্ন ছবি তিনি ক্রমাগত পোস্ট করে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বিভিন্ন সময়ে করেছেন নানা বিস্ফোরক মন্তব্য। ফলে লাইমলাইট তার উপরে থেকেছেই।

এবার আর এক বিস্ফোরক মন্তব্যে তিনি দাবি করলেন, বলিউডের ‘খান’-রা অর্থাৎ শাহরুখ, সালমান আর আমির খানই নাকি তাকে শরীর দেখাতে বাধ্য করেছন!

Manual3 Ad Code

নিজের শর্ট ফিল্ম ‘দি উইকএন্ড’ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কয়েকবছর আগের কথা। আমি আমার কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে বসে আলোচনা করছিলাম যে, কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়। আমি তার আগে প্রায় ২৫-৩০টা ক্যালেন্ডার শ্যুট করেছিলাম। কিন্তু তারপরেও কেউ আমাকে চিনত না। তখনই ভেবে দেখলাম, ইন্ডাস্ট্রিতে এমন মেয়ের সংখ্যাও তো অনেক যারা ‘খান’ এবং ‘কাপূর’-দের সঙ্গে কাজ করেছে। কিন্তু তারপরেও তাদের কেউ চেনে না। বরং ‘খান’ এবং ‘কাপূর’রাই সমস্ত পরিচিতিটা পেয়ে যেত। এরকম একটা সময়ে আমরা ভেবে দেখলাম, বিতর্কই মানুষের দৃষ্টি আকর্ষণ করার সহজতম রাস্তা। আর শরীর দেখিয়ে সবচেয়ে সহজে বিতর্ক তৈরি করা যায়। সেই সময় থেকেই নিজের অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলাম। ফলে কার্যত ‘খান’ আর ‘কাপূর’রাই আমাকে শরীর দেখাতে বাধ্য করেছে।’

বলিউডে ‘খান’ বলতে তিন নামজাদা খান পদবীধারী নায়ক-অর্থাৎ শাহরুখ, সালমান আর আমিরকেই বোঝায়। আর ‘কাপূর’রা হলেন পৃথ্বীরাজ কাপূরের বংশধররা, এখন যাদের মধ্যে রণবীর কাপূরই প্রধানতম। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতেই শরীর দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেছন পুনম।

Manual4 Ad Code

সাক্ষাৎকারে তিনি আরো জানান, তার সেরকম কোনো স্বপ্নের রোল না থাকলেও, শাড়ি আর আঁচলে সম্পূর্ণ শরীর ঢেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code