৩ মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৮

৩ মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী মহানগর জামায়াতের আমীর এড. এহসানুল মাহবুব জুবায়েরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) নগরীর পৃথক পৃথক স্থানে তাদের প্রধান নির্বাচনী কার্যালয়গুলো উদ্বোধন করা হয়।

আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়।

Manual2 Ad Code

ওইদিন আসরের নামাজের পর মিলাদ ও দোয়ার মাধ্যমে নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন’র পাশে স্থাপিত এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এখান থেকেই ‘নৌকা’ প্রতীকের সব ধরনের প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল আনোয়ার আলোওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।

এদিকে, মঙ্গলবার বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যালয় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন বরুনার পীর মাওলানা রশিদুর রহমান ফারুক বরুনা।

মোনাজাতের আগে নগরবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ২০ দলীয় ঐক্যজোট, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী নগর জামায়াতের আমীর এড. এহসানুল মাহবুব জুবায়েরের নির্বাচনী কার্যালয়।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে নুরে আলা কমিউনিটি সেন্টারে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ কার্যালয় থেকেই জুবায়েরের নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার সম্ভাবনাময় সিলেট নগরীকে এগিয়ে নিতে আগামী ৩০ জুলাইর নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের পক্ষে ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট দিয়ে জুবায়েরকে বিজয়ী করার আহ্বান জানান।

বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট নাগরিক ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল আহাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ওলামা মাশায়েখ পরিষদ সিলেট মহানগর সভাপতি শায়খুল হাদীস আব্দুল মতিন ধনপুরী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code