৪ দফা দাবীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের মানববন্ধন

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

৪ দফা দাবীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের মানববন্ধন

Manual6 Ad Code

সিলেট :: উচ্চ শিক্ষা নিশ্চতসহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

বুধবার সকালে শিক্ষার্থীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

Manual4 Ad Code

জাকির হোসের সভাপতিত্বে ও রাশিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি জাকারিয়া শাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ফয়জুল আলম।

Manual2 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন- সাইদুর রহমান, ডা. আবুল হাসনাত,অপূর্ব দাশ, এনাম চৌধুরী, মিজানুর রহমান, মারজান আহমদ, সুয়েব আহমদ, সাদিয়া হক, টুম্পা রজক পূজা, হিফজুর রহমান, মুহিদুর রেজা, চয়ন কান্ত প্রমূখ।

Manual7 Ad Code

মানবন্ধনে বক্তারা বলেন, উচ্চ শিক্ষা নিশ্চতসহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবী হলো আমাদের বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেড এ নিয়োগ বেসরকারি হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতস্ত্র বোর্ড গঠন করতে হবে। ইন্টার্নশীপ ভাতা প্রদান করতে হবে।

বক্তারা আরো বলেন, আগামী ২৪ এপ্রিলের মধ্যে এই ৪ দফা দাবি না মানলে ২৫ এপ্রিল এক লাখ শিক্ষার্থী নিয়ে রাজপথে বিক্ষোভে নামার কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষনা দেন বঙ্গবন্ধু ডিপে¬ামা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি জাকারিয়া শাকিম। -বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code