৫২-তে বলিউড ব্যচেলর সালমান খান

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

৫২-তে বলিউড ব্যচেলর সালমান খান

Manual2 Ad Code

বলিউড সুপারস্টার সালমান খানের ৫২তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তবে জন্মদিনে যেন দম ফেলার ফুসরত নেই এই ভাইজানের। মুম্বাইয়ে গত ২৪ ডিসেম্বর থেকে নতুন সিনেমা ‘রেস থ্রি’-র টানা ছয়দিনের শুটিংয়ের ব্যস্ত রয়েছেন সালমান।

সিনেমাটির মুখপাত্র এক বার্তায় গণমাধ্যমকে জানান, সালমান খান ছবিটির শুটিংয়ের কাজে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত থাকবেন। সেই হিসেবে আগামী ২৭ ডিসেম্বর এই অভিনেতার জন্মদিনটি কাটবে কাজের মধ্যেই।

এদিকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান সল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ‘তুম জিও হাজারো সাল’ গানটি সালমানের জন্য গান কিং খান। জন্মদিন উপলক্ষে বড় পার্টি রেখেছেন সালমান। তবে সেই পার্টিতে যেতে পারবেন না বলেই জানিয়েছেন শাহরুখ খান। বলেন, ‘অবশ্যই পার্টি মিস তো করবই। ওই দিনটা ছেলে মেয়েদের সঙ্গে কাটাব। তবে অন্য কোন দিন পার্টি করব আমরা।’

তিন খানদের মধ্যে সালমান শেষ খান যিনি জন্মদিনের কেকে ৫২টি মোমবাতি নেভাবেন। এর আগে বলিউড পারফেকশনিষ্ট আমির খান মার্চ মাসে ৫২তম জন্মদিন পালন করেন। বাদশা শাহরুখ খান নভেম্বরে ৫২তম বছরে পা রাখেন। আর ২৭শে ডিসেম্বর টাইগার পা রাখলেন ৫২ বছরে। তার জন্মদিন উপলক্ষে আলিবাগ ফার্ম হাউসে বিশাল পার্টি রাখা হয়েছে।

Manual6 Ad Code

বলিউড ক্যারিয়ারে ১০০ টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভালো অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কার আবার বিভিন্ন কারণে সমালোচিতও হয়েছেন।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে জন্ম হয় সালমান খানের। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। পরে সিনেমায় অভিনয়ের জন্য নাম পরিবর্তন করে রাখা হয় সালমান খান। নিজেকে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষ বলে পরিচয় দেন এ অভিনেতা। সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এছাড়া আছেন পালক বোন অর্পিতা খান।

Manual3 Ad Code

১৯৮৯ সালে সুরাজ বার্জাতিয়া পরিচালিত ম্যায়নে পেয়ার কিয়া সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় সালমান খানের। এরপর ১৯৯০ সালে মুক্তি পায় তার পরবর্তী সিনেমা বাঘি : অ্যা রেবেল ফর লাভ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। সাজন, হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, জড়ুয়া, হাম দিল দে চুকে সানাম, হাম সাথ সাথ হ্যায়, তেরে নাম, দাবাং, এক থা টাইগার, ওয়ান্টেড, কিক, বজরঙ্গি ভাইজানসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়ে ভক্তদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের সুপারস্টার হিসেবে।

Manual8 Ad Code

দীর্ঘ ক্যারিয়ার জীবনে অনেকবারই বিভিন্ন অ্যাওয়ার্ডে মনোনয়ন এবং বিজয়ী হয়েছেন সালমান খান। তার মধ্যে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস, আইফা অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ডস, অপসরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড অ্যাওয়ার্ড, স্টারডাস্ট অ্যাওয়ার্ডস, বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসসহ অন্যান্য পুরস্কার। সালমান খান যে শুধু সিনেমায় অভিনয় করেছেন তা নয়। ছোট পর্দাতেও সমান জনপ্রিয় তিনি। দশ কা দম, বিগ বস অনুষ্ঠানগুলো দিয়ে ছোট পর্দাতে নিজের রাজত্ব তৈরি করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code