সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭
বিনোদন ডেস্ক :: বলিউডের সবচেয়ে মর্যাদাকর অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসর শনিবার রাতে মুম্বাইয়ের এনএসসিআই ডোমে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করণ জোহর।
এবার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে আমির খান অভিনীত দঙ্গল। সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমির। এছাড়া সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন দঙ্গল নির্মাতা নিতেশ তিওয়ারি। উড়তা পাঞ্জাব সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

চলুন দেখে নিই ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বিজয়ীদের তালিকা :
সেরা সিনেমা : দঙ্গল
সেরা অভিনেতা : আমির খান, দঙ্গল
সেরা অভিনেত্রী : আলিয়া ভাট, উড়তা পাঞ্জাব
সেরা পরিচালক : নিতেশ তিওয়ারি, দঙ্গল
সেরা অভিনেতা (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার) : মনোজ বাজপেয়ি (আলীগড়), শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব)
সেরা অভিনেত্রী (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার) : সোনম কাপুর, নীরজা
সেরা চলচ্চিত্র (ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার): নীরজা
সেরা অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য সিনেমা) : মনোজ বাজপেয়ি, তানদাভ
সেরা অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : টিসকা চোপড়া (চুটনি)
সেরা অভিষিক্ত অভিনেতা: দিলজিত দুসাঞ্জ, উড়তা পাঞ্জাব
সেরা অভিষিক্ত অভিনেত্রী : রিতিকা সিং, শালা খারুস
সেরা অভিষিক্ত পরিচালক : অশ্বিনী আয়ার তিওয়ারি
সেরা চলচ্চিত্র (পিপলস চয়েস) : খামাখা
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : চুটনি
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিকশন) : মাতিতালি কুস্তি
সেরা সংলাপ : রিতেশ শাহ, পিঙ্ক
সেরা চিত্রনাট্য : শাকুন বাত্রা, আয়েশা দেবিত্রে ধিলন, কাপুর অ্যান্ড সন্স
সেরা গল্প : শাকুন বাত্রা, আয়েশা দেবিত্রে ধিলন, কাপুর অ্যান্ড সন্স
সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর, কাপুর অ্যান্ড সন্স
সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি, নীরজা
আজীবন সম্মাননা : শত্রুঘ্ন সিনহা
সেরা মিউজিক অ্যালবাম : প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য, চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা গায়ক : অরিজিৎ সিং, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইটেল সং
সেরা গায়িকা : নেহা ভাসিন, জাগ ঘুমেয়া, সুলতান
আর ডি বর্মন নিউ মিউজিক ট্যালেন্ট : অমিত মিশ্রা, বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা ভিজ্যুয়াল এফেক্টস : রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ফ্যান
সেরা সিনেমাটোগ্রাফার : মিতেশ মিরচান্দানি, নীরজা
সেরা সম্পাদনা : মনীশা বালদাওয়া, নীরজা
সেরা পোশাক : পায়েল সালুজা, উড়তা পাঞ্জাব
সেরা অ্যাকশন : সায়াম কুশাল, দঙ্গল
সেরা আবহসংগীত : সামীর উদ্দিন, কাপুর অ্যান্ড সন্স
সেরা কোরিওগ্রাফি : আদিল শেখ, কার গায়ি চুল, কাপুর অ্যান্ড সন্স
Design and developed by ওয়েব হোম বিডি