৬২ বছর বয়সে আবার বাবা হচ্ছেন মিস্টার বিন!

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

৬২ বছর বয়সে আবার বাবা হচ্ছেন মিস্টার বিন!

Manual7 Ad Code

অভিনয় শিল্পী রোয়ান অ্যাটকিনসন। এ মানুষটা নিজের দারুণ অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়ে মিস্টার বিন নামেই বেশ পরিচিত ভক্ত মহলে। সেই মিস্টার বিন ফের বাবা হতে চলেছেন। তাও আবার ৬২ বছর বয়সে। খবর দ্য ডেইলি মেইল।

Manual7 Ad Code

স্ত্রী কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স অবশ্য ৩৩ বছর। তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সন্তান আসবে পৃথিবীতে। এর আগে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেন সানতেরা শাস্ত্রেকে। যেখানে তাদের ২৩ বছর বয়সী পুত্র বেন এবং ২১ বছর বয়সী কন্যা লিলি রয়েছে।

২০১৪ সালে সাবেক স্ত্রী সানতেরার কাছ থেকে আলাদা হন রোয়ান। পরের বছরই ৬৫তম কোর্ট শুনানীর মধ্য দিয়ে তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে।

Manual8 Ad Code

২০১২ সালে ওয়েস্ট এন্ড কমেডি কোয়াটারমাইনস টার্ম এ একসঙ্গে কাজ করতে গিয়ে এ দম্পতির পরিচয় হয়। একটি সূত্র থেকে জানা যায়, রোয়ান এবং লইস উভয়ই অধীর আগ্রহে নতুন সন্তানের জন্য অপেক্ষা করছেন।

Manual2 Ad Code

রোয়ান অ্যাটকিনসন শুধু কমেডিয়ান নন, তার আরো বহু গুণ রয়েছে। তিনি একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। রোয়ান অ্যাটকিনসনের প্রচুর ভক্ত রয়েছে। তারা নতুন সন্তানের আগমন বার্তায় এখন থেকেই অভিনন্দন জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code