৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আ.লীগের কর্মসূচী

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৭

৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আ.লীগের কর্মসূচী

Manual6 Ad Code

সিলেট :: দেশের প্রাচীনতম ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনের এক সমাবেশ থেকে আত্মপ্রকাশ করে ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঐদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার (২৩ জুন) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

Manual3 Ad Code

এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code