ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে নারী চিকিৎসক নিখোঁজ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে নারী চিকিৎসক নিখোঁজ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন। ওই চিকিৎসকের নাম ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬)।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর থেকে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ রয়েছেন।

 

লাভলী চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা.তাশরিফের স্ত্রী। নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার।

Manual3 Ad Code

 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, চিকিৎসক তাহমিনা আক্তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। কীভাবে তিনি নিখোঁজ হলেন তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

Manual6 Ad Code

 

কেউ ওই চিকিৎসকের সন্ধান পেওেল থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ করেছেন তিনি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code