আইপিএল: রাতে কলকাতা-পাঞ্জাব

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

আইপিএল: রাতে কলকাতা-পাঞ্জাব

Manual5 Ad Code

imagesস্পোর্টস ডেস্ক : আইপিএলে রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের চতুর্থ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল কলকাতা। মোহালির চণ্ডীগড়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন। কলকাতা প্রথম তিন ম্যাচের দুটিতে জিতলেও হেরেছে একটি ম্যাচে। প্রথম দুটি ম্যাচের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। তবে, জয় পাওয়া সবশেষ ম্যাচে খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অপরদিকে, নিজেদের তিন ম্যাচের দুটিতেই হেরেছে পাঞ্জাব। সবশেষ ম্যাচে পুনের বিপক্ষে জয় পায় ডেভিড মিলার, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলদের দলটি।

Manual5 Ad Code

কিংস ইলেভেন পাঞ্জাব দল (সম্ভাব্য): মুরালি বিজয়, মানান ভোরা, শন মার্শ, ডেভিড মিলার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, কাইল অ্যাবট, মোহিত শর্মা, প্রদীপ সাহু, সন্দীপ শর্মা।

Manual1 Ad Code

কলকাতা নাইট রাইডার্স দল (সম্ভাব্য): রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডে, কলিন মুনরো / সাকিব আল হাসান, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা, সুনীল নারাইন, মরনে মরকেল, উমেশ যাদব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code