কানাইঘাটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮

কানাইঘাটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ

Manual7 Ad Code

জাতীয়তাবাদী দল বিএনপির কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মে) দুপুর ১২টায় পৌরসভাস্থ খেয়াঘাট এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Manual2 Ad Code

মিছিল শেষে পথসভায় পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আমিন, ক্রীড়া সম্পাদক শামসুল ইসলাম, পৌর শ্রমিকদলের আহ্বায়ক কাউন্সিলার আবিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান লালই, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা ছাত্রদলের সদস্য বদরুল আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল, যুবদল নেতা বাহার উদ্দিন, ছাত্রদল নেতা রেজোয়ান আহমদ, দোলন দাস, সিয়াম আহমদ ফাহিম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code