চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮

চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন

Manual4 Ad Code

চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সম্মেলনে বক্তারা বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।সমুদ্র জয়ের পর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে মহাকাশ জয় করা হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনার সরকারের দরকার।বর্তমান সরকারের আমলে গ্রামে গঞ্জে যে উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।সে লক্ষে জৈন্তাপুর উপজেলা যুবলীগ সুসংগঠিত হয়ে কাজ করছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবলীগের কর্মীরা প্রধামন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ইমরান আহমদ এর উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিচ্ছে। যুবলীগ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ইমরান আহমদ এর বিজয় সুনিশ্চিত করবে।

Manual6 Ad Code

সোমবার (১৪ মে) বিকেল তিনটায় এম,আহমদ উচ্চ বিদ্যালয় প্রাংগনে উপজেলা যুবলীগের উদ্যোগে চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাদশা মিয়া’র সভাপতিত্বে এবং জুয়েল আহমদ ডালিম ও কামরান আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবলীগ নেতা খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, উপজেলা আওয়ামী এর সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, বাবু নিপেন্দ্র কুমার দাস, নজির আহমদ মেম্বার, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, সাবেক যুবলীগ নেতা সেলাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহীন আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, শামীম আহমদ, নির্মল দেবনাথ, নিক্সন রায়, মোতাহার হোসেন শিমুল,সুমন আহমদ, জালাল উদ্দিন, নিজপাট ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ, সেলিম আহমদ, দরবস্ত ইউনিয়ন যুবলীগ নেতা আমীন আহমদ, আব্দুল কুদ্দুস, বদরুজ্জামান, শীতল চন্দ, নজরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ, এসকে কামাল, শাহেদ আহমদ নাবিল, শাহীন ফেরদৌস, শিব্বির আহমদ জুয়েল, দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরশাদুল আলম চৌধুরী, জেলা যুবলীগ শাহিন আহমদ, সুহেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফরিদ মিয়া, ইউনুছ মিয়া, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাসিত তুহিন, রুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, জাহিদুল ইসলাম, মাইনুল ইসলাম বীর, রুবেল শরীফ, মনসুর আহমদ, রুবেল আহমদ, রায়হান আহমদ, বিলাল আহমদ, আমিমুল এহসান, রাসেল আহমদ, সুমন দাস, দেলোয়ার হোসেন, ইমরান আহমদ, জাবেল আহমদ, কিবরিয়া আহমদ, জামান উদ্দিন, শাকিল আহমদ প্রমূখ।

Manual2 Ad Code

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code