‘খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাবে না বিএনপি’

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮

‘খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাবে না বিএনপি’

Manual8 Ad Code

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। সরকার গায়ের জোরেই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত রাজ পথে বিএনপির আন্দোলন চলবে।

Manual8 Ad Code

সোমবার (১৪ মে) বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবীতে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের পশ্চিম বাজার লঞ্চঘাটে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, বাবুল মিয়া মেম্বার, মনির উদ্দিন মেম্বার, সামছুর রহমান বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা জহির উদ্দিন, শফিক আলী, কুতুব উদ্দিন, লকেছ মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকী বিল্লাহ, সহ সভাপতি সুলেমান মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সুলতান আহমদ, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফ বিল্লাহ, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, ছাত্রদল নেতা সাচ্ছা আবেদীন, নোমান ইমদাদ কানন, ইমরান আহমদ, রুকন মিয়া, দিলোয়ার হোসেন, এসএম লায়েক, লাহিন আহমদ, সুজন মিয়া, হাবিবুর রহমান, আতাউর রহমান আতাই, সেবুল আহমদ, সুমন মিয়া, ফাহিম আহমদ, রফিক মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code