রাশিয়া বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করবে বিড়াল!

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৮

রাশিয়া বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করবে বিড়াল!

Manual5 Ad Code

আসন্ন রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ছড়িয়েছে ফুটবল প্রেমীদের মনে। এক মাস বাকি থাকলেও বিশ্বকাপ কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বানী করার জন্য শুরু হয়ে গেছে গণক খোঁজা। আর এ তালিকায় এবার নাম লিখিয়েছে অ্যাকিলিস নামের একটি বিড়াল!

আসন্ন বিশ্ব আসরে গণকের ভূমিকা পালন করবে ওই বিড়াল। সেই বলে দেবে- কে হবে চ্যাম্পিয়ন, নির্দিষ্ট ম্যাচে জিতবে কে?

Manual5 Ad Code

প্রসঙ্গত, অ্যাকিলিস গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র অ্যাকিলিসের নামানুসারে এর নাম রাখা হয়েছে- ‘অ্যাকিলিস দ্য ক্যাট’। এর রং সাদা, চোখ নীল, বধির, ওজন ৪.৭ কেজি। আবাস বিখ্যাত জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ মিউজিয়ামে।

গেল বছর রাশিয়ায় হওয়া ফিফা কনফেডারেশন্স কাপেও ভবিতব্য নির্ধারণ করে বিড়ালটি। ওই টুর্নামেন্টে চার ম্যাচের তিনটিতেই নিখুঁত ভবিষ্যদ্বাণী করে সে। নীলনয়না বিড়ালটির সামনে রাখা হয় খাদ্যভর্তি দুটি বল। যে দুটিতে থাকে প্রতিদ্বন্দ্বী দুটি দেশের নাম ও পতাকা। তা থেকে একটি বেছে নেয় ও।

Manual7 Ad Code

এই বিড়ালকে দেয়া হবে একটি ফ্যান আইডি ও পাসপোর্ট। এতে করে সে যে কোনো স্টেডিয়ামে অবাধ বিচরণ করতে পারবে। বিভিন্ন প্রাণীকে দিয়ে বিজয়ীর নাম ঘোষণার প্রথা চালু হয় ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে একেবারে নিখুঁত ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে ওঠে অক্টোপাস পল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code