উপজেলা আ’লীগের ইফতার মাহফিল ৮ জুন : আট ইউপির তারিখ নির্ধারণ

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৮

উপজেলা আ’লীগের ইফতার মাহফিল ৮ জুন : আট ইউপির তারিখ নির্ধারণ

Manual2 Ad Code

পবিত্র রমজান মাসে দলীয় উদ্যোগে ‘ইফতার মাহফিল ও আলোচনা সভা’ আয়োজনের লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (১৯ মে) দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

Manual2 Ad Code

সভায় সর্বসম্মতি ক্রমে ৮ জুন (২২ রমজান) শুক্রবার উপজেলা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ‘ইফতার মাহফিল ও আলোচনা সভা’ (আনিকা কমিউনিটি সেন্টার) আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় উপজেলার বাকী ৭ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ‘ইফতার মাহফিল ও আলোচনা সভা’ আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয়।

Manual6 Ad Code

এগুলো হল- ২৬ মে (৯ রমজান) শনিবার ‘দেওকলস ইউনিয়ন’ (জামিল কমিউনিটি সেন্টার, কালীগঞ্জ বাজার), ২৭ মে (১০ রমজান) রোববার ‘দশঘর ইউনিয়ন’ (শেখ মহল কমিউনিটি সেন্টার, ময়নাগঞ্জ বাজার), ৩০ মে (১৩ রমজান) বুধবার ‘অলংকারী ইউনিয়ন’ (শাহজালাল কমিউনিটি সেন্টার, পনাউল্লাহ বাজার), ৩১ মে (১৪ রমজান) বৃহস্পতিবার ‘খাজাঞ্চী ইউনিয়ন’ (হাজী সমছু মিয়া কমিউনিটি সেন্টার, প্রীতিগঞ্জ বাজার), ২ জুন (১৬ রমজান) শনিবার ‘দৌলতপুর ইউনিয়ন’ (সিঙ্গেরকাছ বাজার), ৫ জুন (১৯ রমজান) মঙ্গলবার ‘রামপাশা ইউনিয়ন’ (শিফা কমিউনিটি সেন্টার, বৈরাগী বাজার), ৬ জুন (২০ রমজান) বুধবার ‘লামাকাজী ইউনিয়ন’ (চন্দ্রবান কমিউনিটি সেন্টার, লামাকাজী)।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, হাজী ইরন মিয়া, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, দপ্তর সম্পাদক সাহিদুর ইসলাম সাহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য মানিক মিয়া, আহমদ আলী, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, ইউনিয়নগুলোর মধ্যে খাজাঞ্চী আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর মেম্বার, দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, দেওকলস আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, দশঘর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, বিশ্বনাথ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, অলংকারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিভাগীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, তৈমুছ আলী, আঙ্গুর হোসেন, দবির মিয়া, ইস্তিয়াক খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code