সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৮
বলিউড সুপারস্টার সালমান খানের ছবির গান করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আলী জ্যাকো। আগামী ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত বহুল আলোচিত ‘রেস থ্রি’ ছবিটি। এই ছবিটির জন্য গান করেছেন আলী জ্যাকো।
বছর খানেক হলো সঙ্গীতে নাম লিখিয়েছেন তিনি। শুরুটাই হচ্ছে সালমানের আলোচিত এই ছবির মাধ্যমে। ‘রেস থ্রি’র ট্রেলারের শেষে কলাকুশলীদের তালিকায় আলী জ্যাকোর নামও স্থান পেয়েছে।
জানা গেছে, সালমান খান গত সেপ্টেম্বরে লন্ডনে গেলে কথা হয় আলী জ্যাকোর সঙ্গে। এ সময় জ্যাকোর সাতটি ইংরেজি গান পছন্দ করে নিয়ে আসেন সালমান। সেখান থেকে ‘আই ফাউন্ড লাভ’ গানের হিন্দি সংস্করণ করে ‘রেস থ্রি’তে ব্যবহার করা হয়েছে। গানটির কথা ও সুর জ্যাকোর নিজের করা। তবে নতুনভাবে করা হিন্দি গানে কে কণ্ঠ দিয়েছেন তা চমক হিসেবেই রাখতে চাইছেন।
কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজার প্রায় ১২০ কোটি রুপি বাজেটের ছবি ‘রেস থ্রি’। সালমান ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্ডেজ, শাহ ডেইজি, সাকিব সালিমসহ অনেকে।
Design and developed by ওয়েব হোম বিডি