যে গ্রামে শুধু সুন্দরী মেয়েরা বাস করে, পুরুষ প্রবেশ নিষেধ!

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮

যে গ্রামে শুধু সুন্দরী মেয়েরা বাস করে, পুরুষ প্রবেশ নিষেধ!

Manual6 Ad Code

শুনতে কিছুটা অবাক লাগলেও ঘটনাটা সত্য, এমন একটি গ্রাম আছে মিসরে। মিসরের সামাহা নামের এ গ্রামটিকে মিসর সরকার বরাদ্দ করেছে বয়োবৃদ্ধা, বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য। গ্রামটির অবস্থান ইদফো শহরের থেকে এটু দূরে। রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে দক্ষিণ মিসরে আসওয়ান শহর থেকে সামান্য দূরে।

গ্রামটির চারিপাশে কৃষি ভূমি। সরকার এই ভূমিগুলো বরাদ্দ করেছে মহিলারা যাতে গবাদি পশু ও মুরগি পালন ও চাষাবাদ করে জীবন ধারণ করতে পারে। এসবই তাদের জীবিকার একমাত্র উপকরণ।

Manual7 Ad Code

গ্রামটিতে ৩০৩ পরিবারে শুধু মহিলা ও মেয়ে শিশুর বসবাস। প্রত্যেক মহিলাকে একটি করে বাড়ি ও এক খণ্ড করে জমি বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহসামগ্রী ও কৃষি উপকরণ সরবরাহ করা হয়। তাদেরকে স্বল্প মেয়াদী ঋণও দেয়া হয় কৃষিকাজের জন্য। তিন বছরের জন্য তাদের পশু পালনে দেয়া হয় আলাদা ঋণ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code