জাপাকে ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভূল : এমপি এহিয়া

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৮

জাপাকে ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভূল : এমপি এহিয়া

Manual2 Ad Code

সিলেট-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি দেশের উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। জনগণ জাতীয় পার্টির উন্নয়ন ও শাসন দেখেছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকেন। জাতীয় পার্টিকে ছাড়া কারো ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখা হবে ভূল। জাতীয় পার্টিকে নিয়েই ক্ষমতায় যেতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, জাতীয় পার্টির চাহিদা পূরণ করেই আমাদের সাথে জোট করতে হবে। সিলেট-২ আসনে লাঙ্গল ছিলো, আছে এবং থাকবে। আগামী নির্বাচনেও লাঙ্গল প্রতিক নিয়েই আমি নির্বাচন করবো।

Manual6 Ad Code

শনিবার (০২ জুন) বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় গোদামঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, সুমন আহমদ সুনন। বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বারী মেম্বার, জাতীয় পার্টি নেতা ধন মিয়া মেম্বার, আমির আলী মেম্বার, আব্দুল মজিদ (সাবেক মেম্বার), দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জাপা নেতা হেলাল আহমদ, নাজিম চৌধুরী, মো. কামরুজ্জামান, শফিক আহমদ পিয়ার, মন্নান মিয়া, মিছবা উদ্দিন, উপজেলা যুব সংহতির আহবায়ক গোলাম জবদানী, দেওকলস ইউনিয়ন যুব সংহতির আহবায়ক খালেদ মিয়া, সদস্য সচিব লিমন মিয়া, যুব সংহতি নেতা বাবুল মিয়া, লেছু মিয়া, আনোয়ার হোসেন, এনাম উদ্দিন, কমর আলী, রুবেল মিয়া, লাখন মিয়া প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code